শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

জামায়াতে ইসলাম ভন্ড ইসলাম – হেফাজত আমীর

দৈনিক ফটিকছড়ি / ২৭১ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৪:৩৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধিঃ

 

‎হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামী একটি ভন্ড ইসলাম পার্টি, সহীহ ইসলাম পার্টি নয়।

‎আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, মওদুদীর ইসলাম নয়। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।

 

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের নাজিরহাটে চৌধুরী সখিনা কমিউনিটি সেন্টারে আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্ ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের জোর দাবি তুলে। তবে এই ঐক্যের সুরের মধ্যেই জামায়াতে ইসলামী নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির আরোও বলেন,’আমরা জামায়াতে ইসলামকে ইসলামি দল মনে করি না।’ জামায়াতে ইসলামী মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, বরং তারা মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ফলে তাদের সাথে ঐক্য করার কোন সম্ভাবনা নেই। ‘

‎আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল,মাওলানা আবু তালেব, আনাস সুলতানি প্রমুখ।

‎এসময় অন্যান্য বক্তারা বৃহত্তর ফটিকছড়ির উন্নয়নে ওলামায়ে কেরামের ভূমিকার কথা তুলে ধরেন এবং রাজনৈতিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com