বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান

নারায়ণহাট ইউপি চেয়ারম্যানকে পুর্নবহাল চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

দৈনিক ফটিকছড়ি / ৫৮০ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদকে স্বপদে

পুর্নবহাল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নারায়ণহাট বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ কমপ্রেক্স সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় চেয়ারম্যানের বিরুদ্ধে নানা রকমের স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ প্রধান সড়কে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, আলাউদ্দিন, করিম, শফিসহ এলাকার বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, নির্লজ্জ ও বেহায়া আবু জাফর আওয়ামী লীগের দোসর বিগত ১৬ বছর আওয়ামী লীগের সাথে আতাঁত করে এলাকার লোকজনকে নানা ভাবে জুলুম নির্যাতন, মামলা দিয়ে হয়রানী  করেন। এমন কোনো ঘৃনিত কাজ নেই যে তিনি করেননি। ফের তিন স্বপদে বহালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তদবীর করছেন।আমরা এর তীব্র বিরোধীতা এবং প্রতিবাদ করছি ।

 

বক্তারা, এসময় চেয়ারম্যান আবু জাফর মাহমুদ ও তার সাথে কাঁধে কাধ মিলিয়ে যারা বিগত সময়ে জুলুম নির্যাতন করেছেন তাদেরকে হুশিয়ারী করে বলেন, ‘এ জুলুমবাজ আবু জাফরের স্থান আর নারায়ণহাট ইউপিতে হবে না। সে যদি চেয়ারম্যানের পদে ফিরে আসতে চায় তাহলে তাকে প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। এছাড়াও বক্তারা তার বিগত সময়ের বিভিন্ন কার্যকালাপের জন্য তাকে নারায়নহাটবাসীর কাছে ক্ষমা চাওয়ার ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com