শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি! লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইউকের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন মৃত্যুফাঁদে পরিণত ইটভাটার গর্ত, দুই শিশুর মৃত্যুর দায় এড়াবে কে

জামায়াতের জোট ছাড়ায় চরমোনাই পীরকে হেফাজতের আমিরের মোবারকবাদ

দৈনিক ফটিকছড়ি / ৪৪১ ভিউ
আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের আগমুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাবিরোধী মওদুদিবাদী জামায়াতে ইসলামীর জোট থেকে সরে যাওয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

 

বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে সহিহ আকিদা বিশ্বাসী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। আমরা শুরু থেকেই মওদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছি এবং ঈমান ও আকিদা বিসর্জন দিয়ে কারও সঙ্গে জোট না করার ব্যাপারে সতর্ক করে আসছি।’

 

তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ! মওদুদিবাদী জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করায় আমরা বিশেষভাবে মোবারকবাদ জানাই। ইসলামি রাজনীতিতে হকপন্থীদের একক ও স্বচ্ছ পথচলা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই সিদ্ধান্ত আগামী দিনে ইসলামপন্থী রাজনীতির জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে—ইনশাআল্লাহ।’

 

বিবৃতিতে আমিরে হেফাজত বলেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে থাকার কারণে এদেশের ইসলামপন্থী রাজনীতির বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের একক রাজনৈতিক পথচলার সিদ্ধান্ত সেই সম্ভাব্য ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ জন্য ইসলামী আন্দোলনের আমিরসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বিশেষ মোবারকবাদ জানান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

 

তিনি আরও বলেন, ‘হেফাজতে ইসলাম বরাবরের মতো আগামী নির্বাচনেও কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না।’ তবে তিনি আশা প্রকাশ করেন, নিরেট ইসলামপন্থা ও সহিহ আকিদায় বিশ্বাসী প্রার্থীদের প্রতিই জনগণ তাদের ভোট প্রদান করবেন।

 

একইসঙ্গে তিনি ইসলামের নামে মওদুদিবাদ ও বিভিন্ন ভ্রান্ত আকিদা প্রচারকারীদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী আগামী দিনে একইসঙ্গে ঐক্যবদ্ধভাবে পথ চলবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com