বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ

জ্বর-কাশিতে কাবু নুরুল আমিন, ফেসবুকে জানালেন অসুস্থতার কথা

দৈনিক ফটিকছড়ি / ৭২৩ ভিউ
আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি আসনে জামায়াতের সাবেক প্রার্থী ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। গত এক সপ্তাহ ধরে তিনি এ সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে সম্পূর্ণ বেড রেস্টে আছেন।

রোববার (২৯ মার্চ) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, শারীরিক অসুস্থতার কারণে তিনি গত কয়েকদিন ধরে স্বাভাবিক কার্যক্রম থেকে দূরে রয়েছেন।

তবে একই পোস্টে জানানো হয়, সন্ধ্যা থেকে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন। এ সময় তিনি ফটিকছড়িবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তিনি লেখেন, “আল্লাহুম্মা শফিহি শিফাআন কামিলা, আজিলা, লা ইউগাদিরু সাকামা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com