মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

বাবা ভান্ডারীর ওরশ: নিরাপত্তা নিশ্চিতে ফটিকছড়িতে প্রস্তুতি সভা

দৈনিক ফটিকছড়ি / ৩৩৭ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত শাহসুফী মাওলানা গোলামুর রহমান মাইজভান্ডারী (রহ.)—প্রকাশ বাবা ভান্ডারীর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সভায় বক্তারা বলেন, আগামী ২২ চৈত্র (৫ এপ্রিল) অনুষ্ঠিতব্য পবিত্র ওরশ শরীফকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটবে। তাই অনুষ্ঠানটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে আগাম প্রস্তুতি গ্রহণ জরুরি। তারা আইন-শৃঙ্খলা জোরদার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন, আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ. ফ. ম. জামাল উদ্দিন (মাঃ ভাঃ), নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী, ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এ. ইয়াকুব আলী (মাঃ ভাঃ), অ্যাডভোকেট খালেদ মো. সাইফ উদ্দিন শমরুল, প্রফেসর ড. মোজাহেরুল আলম মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট হোসেন শহিদ মুজিব আলম বাপ্পি, ওরশ পরিচালনা কমিটির সদস্য শহিদ জাফর জলাল (মাঃ ভাঃ) ও মো. নুরীন শরীফ।

এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com