রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি! লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইউকের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন

মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন

দৈনিক ফটিকছড়ি / ৬১ ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ

সীরাত মঞ্জুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন-২০২৬ সাবেক ও বর্তমান সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও আড্ডা, যা সংগঠনের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট এ.কে. করিম, প্রতিষ্ঠাকালীন সভাপতি এন.এম. রহমতুল্লাহ, প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি শাকিল মাহমুদ, সাবেক সভাপতি কায়ছার মাহমুদ বিজয় এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি রেশমিন আকতার।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনির সঞ্চালনায় বিভিন্ন খেলাধুলার ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাবেক সদস্যদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের স্মৃতিচারণের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, বার্ষিক বনভোজন-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী, প্রাক্তন সদস্য ও বর্তমান সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এছাড়াও যারা ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতার জন্য LIM Foundation Bangladesh ও Science Academy-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

সংগঠনের সভাপতি মিনহাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি ভবিষ্যতেও ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের সকল আয়োজনে সবার পরামর্শ, সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com