শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর

দৈনিক ফটিকছড়ি / ৫৫০ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) তার প্রার্থিতা বাতিল করায় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন সারোয়ার আলমগীর।

এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের রায় দেন। যদিও রিটার্নিং কর্মকর্তার কাছে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন ঋণখেলাপির অভিযোগ এনে আপিল দায়ের করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

এ বিষয়ে দায়ের করা রিট আবেদন গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) ৪৭ নম্বর ক্রমিকে শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল।

হাইকোর্টের আদেশে সারোয়ার আলমগীরের মনোনয়ন পুনরায় বৈধ হওয়ায় চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা কাটলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com