শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি, জাতীয় পর্যায়ে সাফল্যের প্রত্যাশা এমপির ফটিকছড়িতে জাতীয় যুব দিবসে ৮ সংগঠন ও ৫ তরুণকে সম্মাননা ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান সুন্দরপুরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, লাগাবে ৫০০ গাছের চারা নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে বারমাসিয়া নন্দীপাড়ায় গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত ৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির

ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য হ্রাস ও সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছে বিমান

দৈনিক ফটিকছড়ি / ১৬০০ ভিউ
আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন

প্রবাস ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস করেছে। ইতঃপূর্বে ওমরাহ এর জন্য দুইটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। সম্মানিত ওমরাহ যাত্রীদের টিকেট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে। এর ফলে সম্মানিত ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যে কোন আরবিডি তে ওমরাহ টিকেট ক্রয় করতে পারবেন। যে সকল ওমরাহ যাত্রী আগে টিকেট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এছাড়াও যে সকল যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com