শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব

লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইউকের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন

দৈনিক ফটিকছড়ি / ৩৬৭ ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কানেক্ট বাংলাদেশ ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। গত ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পরিবেশন করেন আব্দুল হান্নান তরফদার। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ, আনজুমান রহমান, মো. আলী রেজা, মো. মাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার, মো. সাইফুদ্দীন, নজরুল ইসলাম ও মামুনুর রশিদ।

শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ সংগীত পরিবেশনা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। এ সময় সম্মাননা গ্রহণ করেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি, ওয়াহিদ আলম চৌধুরী, ড. সেলিম খান, শামসুদ্দিন ফকির, রিয়াজুল করিম এবং আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন। তাঁরা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন, যা উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে সাধারণ সম্পাদক নাসিম চৌধুরী বক্তব্য দেন এবং সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য জোরদারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিল গ্রেটার চট্টগ্রাম সমিতি ইউকে, টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা সমিতি ইউকে, মানিকগঞ্জ সমিতি, মুন্সিগঞ্জ সমিতি ইউকে, সিলেট সমিতি ইউকে, গ্রেটার রংপুর সমিতি ইউকে, ব্রিটিশ বাংলাদেশ বাণিজ্য ও শিল্প চেম্বার, বাংলাদেশ ইতালিয়ান সমিতি, মানবাধিকার ফাউন্ডেশন, সন্দ্বীপ সমিতি ইউকেসহ বিভিন্ন সংগঠন।

কানেক্ট বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মো. আব্দুল হাই, মোহাম্মদ আলী রেজা, কাউন্সিলর সৈয়দ ফেরোজ গনি, মোহাম্মদ সাইফুদ্দিন, মামুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, ড. সেলিম খান, সুমসুজ জামান ও মোজাম্মেল হোসাইন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মো. ইসলাম, মিসেস হেলেন ইসলাম, হেনা বেগম, হাফসা নূর, সাকিল হাসান (সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, লন্ডন), কাউন্সিলর ফয়জুর রহমান, সুজন বড়ুয়া, আরশাদ মালেক, প্রকৌশলী হাসান আনোয়ার, লুৎফুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও মতবিনিময়ের সুযোগ পান।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী তাহসান বাপ্পি, সিপু ও ডা. রুবেল। তাঁদের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং দর্শকদের ব্যাপক সাড়া পায়।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজির অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি, সংগঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, অনুষ্ঠানের গণমাধ্যম অংশীদার ছিল টিভি২৪ বাংলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com