মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের!

দৈনিক ফটিকছড়ি / ৬০৬ ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

সীরাত মঞ্জুর

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পরও আইনি জটিলতায় এখনো শপথ নিতে পারেননি চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর। দীর্ঘ প্রতীক্ষা ও দুই দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ (১২ মে) মঙ্গলবার আপিল বিভাগের ফুল বেঞ্চে তাঁর মামলার শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে জনরায়ের পর এবার আদালতের রায়ের দিকেই তাকিয়ে আছেন ফটিকছড়িবাসী।

আদালত সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের ফুল বেঞ্চে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মামলাটির শুনানির জন্য ২৮ এপ্রিল দিন নির্ধারণ করা হলেও সেদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক নম্বর বেঞ্চের কার্যতালিকায় মামলাটি না থাকায় শুনানি হয়নি।

পরে চেম্বার জজ আদালতে আপগ্রেশন (উপস্থাপন) পিটিশন দাখিল করা হলে ৫ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়। তবে ওইদিনও শুনানি অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ১২ মে শুনানির জন্য দিন ধার্য করা হয়।

সরওয়ার আলমগীরের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মো. হাসান উদ্দিন দৈনিক ফটিকছড়ি-কে বলেন, “প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চের কার্যতালিকায় মামলাটি ১২ নম্বরে রয়েছে। মঙ্গলবার বেলা সাগে ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে।”

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরওয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, তাঁর মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে করা লিভ টু আপিল গ্রহণ করে আদালত এ আদেশ দেন। এর আগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন।

 

আইনজীবীরা জানিয়েছেন, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করতে পারবে না।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন থেকে ৭৬ হাজার ৩৮৫ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হন। তবে মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনো তাঁর ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়নি এবং তিনি শপথও নিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com