বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান সুন্দরপুরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, লাগাবে ৫০০ গাছের চারা নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে বারমাসিয়া নন্দীপাড়ায় গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত ৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন

নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে

দৈনিক ফটিকছড়ি / ৪৯ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী অঙ্গীকার ও ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বা সবুজ বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইউনিয়নে দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের দুটি সড়কে এসব চারা রোপণ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নানুপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী।

ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের তত্ত্বাবধানে কর্মসূচিটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা আকবর। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুর ইসলাম।

নানুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নানুপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি রাকিব চৌধুরী, মজারুল উলুম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা মো. ইউনুচ, নানুপুর মহিলা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. ইউনুচ এবং ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুসুম বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. খায়েজ আহমদ, মঈনুদ্দিন নূরানী, সফিউল আজম, আবুল কালাম ও মো. সোলেমান। ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন আফাজুর রহমান, মোহাম্মদ মিনহাজ, মঈন উদ্দিন, আজিজুর রহমান কাসেম, আহমদ ছাফা, মো. রমজান আলী, মো. জসিম, নুরুন্নবী, শারমীন খাতুন লাভলী, সামসুর নাহার ও নার্গিস আক্তার। এ ছাড়া মানবিক টিম নানুপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com