বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি, জাতীয় পর্যায়ে সাফল্যের প্রত্যাশা এমপির ফটিকছড়িতে জাতীয় যুব দিবসে ৮ সংগঠন ও ৫ তরুণকে সম্মাননা ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান সুন্দরপুরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, লাগাবে ৫০০ গাছের চারা নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে বারমাসিয়া নন্দীপাড়ায় গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত ৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি, জাতীয় পর্যায়ে সাফল্যের প্রত্যাশা এমপির

দৈনিক ফটিকছড়ি / ২৭ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এ নিবন্ধনের ক্ষেত্রে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে ফটিকছড়ি। এবার জাতীয় পর্যায়েও ভালো ফলাফলের মাধ্যমে উপজেলার সুনাম ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানান।

সরোয়ার আলমগীর বলেন, “আমার সংসদীয় এলাকা নতুন কুঁড়ির রেজিস্ট্রেশনে বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। আমি প্রত্যাশা করি, জাতীয় পর্যায়েও আমাদের খেলোয়াড়রা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ফটিকছড়ির সুনাম বয়ে আনবে। জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আজ প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় আমরা ফটিকছড়িতে এ আয়োজনের উদ্বোধন করলাম।”

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশব্যাপী এ আয়োজনের যাত্রা শুরু হয়।

ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজেল বারী, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, নাছির উদ্দীন, ওসমান হোসেন চৌধুরী, শাহরিয়া চৌধুরী, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, এম এ মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা।

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ফটিকছড়ির তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানো এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এসএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com