শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

মিষ্টিতে ছত্রাক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমান

দৈনিক ফটিকছড়ি / ৫২৭ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধিঃ

ফটিকছড়িতে অস্বাস্থ্যকর অবস্থায় মিষ্টি বিক্রি অপরাধে   একটি মিষ্টির দোকান সহ চারটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধায় উপজেলার নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

 

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধবিহীন খাদ্যদ্রব্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন প্রায় ৩০ কেজি দই, মিষ্টি ও ফিরনি জব্দ করে ধ্বংস করা হয়।

এসময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনী পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদানসহ পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে সার্বিক সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশ, নাজিরহাট পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বাজার পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com