শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

সমাজের বঞ্চিত মানুষের জন্য কাজ করে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব- ইউএনও মোজাম্মেল হক চৌধুরী

দৈনিক ফটিকছড়ি / ৬১৮ ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন,

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা সমাজের বঞ্চিত মানুষদের জন্যও কাজ করে। তারই স্মারক হচ্ছে আজ গরীব দুস্থ  অসহায় মানুষ, পত্রিকার হকার ও এতিম শিশুদের ঈদ উপহার বিতরণ।

 

তিনি শনিবার (২৯ মার্চ) রাতে প্রেসক্লাব কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম আক্কাস উদ্দিন।

 

এসময় উপস্থিত ছিলেন, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা উদ্দিন চৌধুরী, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি নাজমুল তারেক, সাংবাদিক শহিদুল ইসলাম, ইকবাল হোসেন মঞ্জু, মো. সেলিম, মো. এনামুল হক, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, জিপন উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com