মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সবাইকে নিয়ে উন্নয়নের পথে ফটিকছড়ি গড়তে চান সরোয়ার আলমগীর দেশের নানা প্রান্ত থেকে কেন নানুপুর ওবাইদিয়ায় ছুটে আসেন ইতিকাফকারীরা? চা বাগান ও গ্যাস সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চান সরওয়ার আলমগীর চলে গেলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবুল বশর হাটহাজারীতে তেল মজুদ রাখার দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা তারাবির সুরে জেগে উঠল ফটিকছড়ি, শুরু রহমতের মাস ফটিকছড়িতে তৃণমূলে ভোট বাড়লেও সমন্বয়হীনতায় ডুবেছে দাঁড়িপাল্লা ১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর

জবাবদিহিতামূলক কল্যাণ রাষ্ট্র গঠনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজাগরণ সৃষ্টি করার আহ্বান নুরুল আমিনের

দৈনিক ফটিকছড়ি / ৪২৬ ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এবং ফটিকছড়ি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

১৬ জানুয়ারি, শুক্রবার রাতে ফটিকছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকল সমস্যার ন্যায়সঙ্গত সমাধান প্রদান করে। জনগণের ভোটের মাধ্যমে যদি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তবে দেশে ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট মানেই ন্যায়বিচার, মানবিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া।

ফটিকছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, উত্তর জেলা জামায়াত নেতা এজহারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু শ্রমিক নেতা আবু জাফর, জামায়াত নেতা কামাল উদ্দিন, জামায়াত নেতা বাহার উদ্দিন, প্রবাসী জামায়াত নেতা মোহাম্মদ আবু ইউসূফসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, অতীতে ক্ষমতাসীনদের দুর্নীতি, দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা, কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহভিত্তিক সৎ নেতৃত্বের বিকল্প নেই। তাই দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্য বক্তারা বলেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি। ঘরে ঘরে গিয়ে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরতে হবে এবং শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ উপায়ে গণসংযোগ কার্যক্রম জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আজ থেকেই ফটিকছড়িবাসীর ঘরে ঘরে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মানুষকে বোঝাতে হবে। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানেই স্বাধীনতা, আর ‘না’ ভোট মানে গোলামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com