রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি

দেশ ছাড়তে গিয়ে আটক ফটিকছড়ির সাবেক মেয়র ইসমাঈল

দৈনিক ফটিকছড়ি / ৭৫২ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ

ফটিকছড়ি ডেস্ক: দেশত্যাগের চেষ্টাকালে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র ইসমাইল হোসেনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এপিবিএন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ।

তিনি বলেন, সন্ধ্যার দিকে ফটিকছড়ির সাবেক মেয়র ইসমাইল দেশত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশনের দায়িত্বে থাকা পুলিশ তাঁকে আটক করেন। পরে রাত ১০টার দিকে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, তাঁর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা আছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১২ সালে ফটিকছড়ি পৌরসভার প্রথম মেয়র হিসেবে জয় লাভ করেন। ইসমাইল হোসেন গত নির্বাচনে মেয়র পদে টানা জয় পেয়ে হ্যাট্রিক করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com