সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়ি উপজেলা ‘জিয়া মঞ্চের’ নেতৃত্বে অহিদ-রুবেল

দৈনিক ফটিকছড়ি / ৫১১ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে নগরের মুরাদপুরের একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা করা হয়। এতে সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মত দেন সকলে।পরে মোঃ অহিদুল আলমকে আহবায়ক ও ও মঈনুল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটি ও সংগঠনের নেতাকর্মীরা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

জিয়া মঞ্চ উত্তর জেলা কমিটির সহ-সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মো: এজলাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com