সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী

ফটিকছড়ির সাবেক শিবির নেতা মিজানুর রহমান ও মাসুদুর রহমানের মায়ের ইন্তেকালে জামায়াতের শোক প্রকাশ

দৈনিক ফটিকছড়ি / ৭৫৫ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৭ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ফটিকছড়ি উপজেলার সাবেক সভাপতি মরহুম মিজানুর রহমান ও ফটিকছড়ি শহর সাথী শাখার সাবেক সেক্রেটারী লন্ডন প্রবাসী মাসুদুর রহমানের সম্মানিত মাতা গতকাল রাত ১০. ৩০ টায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় মরহুমার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

মরহুমার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, সেক্রেটারী জনাব আলাউদ্দিন সিকদার,ফটিকছড়ি থানা আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদার, সেক্রেটারী ইউসুফ বিন সিরাজ।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মিজানুর রহমান ও মাসুদুর রহমানের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহের খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com