মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ

নাজিরহাট সড়কের ফুটপাতে অবৈধ দোকান, ৫ ব্যবাসায়িকে জরিমানা

দৈনিক ফটিকছড়ি / ৫৯৮ ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১:০১ অপরাহ্ন

ইউসুফ আরফাত,ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে সড়কের উপর অবৈধ দোকান স্থাপন ও ফুটপাত দখলের দায়ে ৫ ব্যবাসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ অক্টোবর) নাজিরহাট পৌর এলাকার বাজারে অভিযানের নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এছাড়া প্রায় ২০টি দোকানের সামনের ফুটপাত হতে অবৈধ মালামাল এবং ফুটপাত হতে বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। ভবিষ্যতে যাতে কেউ দোকানের সামনে ফুতপাতে মালামাল না রাখে সে জন্য অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, অভিযানে রাস্তার উপর অবৈধভাবে দোকান স্থাপন এবং ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলের রাস্তা সংকুচিত করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সাধারণ ছাত্র-জনতা, ফটিকছড়ি থানা পুলিশ, নাজিরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রকৌশলী ও কর্মচারী এবং ভূমি অফিসের কর্মচারীরা সার্বিক সহায়তা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com