রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ

স্বাধীনতা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক ফটিকছড়ি / ৪৬৮ ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলা, পৌর ও নাজিরহাট পৌর বিএনপির যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ মার্চ) বিকালে ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব:) আজিম উল্লাহ্ বাহারের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ছালাহ উদ্দিন।

8

এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আলম আজাদ ও শাহজাদা সৈয়দ ওমর ফারুক, নাজিরহাট পৌর বিএনপির আহবায়ক মো. এজহার মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনিরুল আলম জনি, সৈয়দ গোলাম মোরশেদ, বজলুর রহিম প্রমুখ।

 

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও উপজেলা বিএনপির সদস্য যথাক্রমে রায়হানুল আনোয়ার রাহীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম তালুকদার, ইদ্রিস মিয়া ইলিয়াস, শওকত উল্লাহ চৌধুরী, নাজিরহাট পৌর বিএনপির সচিব শাহনেওয়াজ শেবুল, মুহাম্মদ হাসান, সাবেক দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান ছালামত চৌধুরী, এড.আবছার উদ্দিন হেলাল,বোরহান উদ্দিন মেম্বার, ওসমান হোসেন চৌধুরী সুজাউদ্দিন চৌধুরী, হান্নান চৌধুরী, এয়াকুব শহীদ,নজরুল ইসলাম চৌধুরী, একরামুল হক বাবুল,নুর উদ্দীন, সরোয়ার মেম্বার,মঈন চৌধুরী।

 

এসময় আরো বক্তব্য রাখেন- উপজেলা যু্বদলের আহ্বায়ক মোর্শেদ হাজারী, পৌর যু্বদলের মঈন উল্যাহ উজ্জ্বল, ছাত্রদলের সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না,পৌর ছাত্রদলের আহ্বায়ক একরাম,শ্রমিকদলের সম্পাদক নুরুল আলম,স্বেচ্ছাসেবক দলের সচিব এড. ইউসুফ আলম মাসুদ,মহিলাদলের সভানেত্রী তসলিমা আক্তার,রিনা আক্তার, মৎসজীবি দলের সভাপতি জহির উদ্দিন বাবর প্রমুখ।

 

এর আগে, বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে যোগ দেন। এসময় শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন অতিথিরা।আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com