বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর ফটিকছড়িতে ধানের শীষেই নির্বাচন করবেন সরোয়ার আলমগীর, আশা আইনজীবীর ডুসাফের নতুন সভাপতি নাঈম, সম্পাদক তারেক মানুষ এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে: অধ্যক্ষ নুরুল আমিন আজ নির্ধারিত হচ্ছে সরওয়ার আলমগীরের নির্বাচনী ভবিষ্যৎ গ্রাম পুলিশের সমস্যা-সীমাবদ্ধতা শুনলেন ইউএনও ইব্রাহীম, বললেন গণভোটের কথা জামায়াতের জোট ছাড়ায় চরমোনাই পীরকে হেফাজতের আমিরের মোবারকবাদ রিটি পিটিশন ‘সাতচল্লিশ’, শুনানির অপেক্ষা সরওয়ার আলমগীরের কৌশলে ফেসবুকে প্রচারণার অভিযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ শিগগিরই প্রতীক বরাদ্দ পাচ্ছেন ফটিকছড়ির প্রার্থীরা, জেনে নিন সময়

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন সারোয়ার আলমগীর!

দৈনিক ফটিকছড়ি / ১৩৮৬ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-২ আসন (ফটিকছড়ি) থেকে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থিতা বাতিলের পর সারোয়ার আলমগীর গনমাধ্যমকে হাইকোর্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সমর্থকদের ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ আমরা ন্যায়বিচার পাব।

সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা বৈধ ঘোষণার পর সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে আপিল দায়ের করা হয়। চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন এই আপিল করেন।

আপিল শুনানি শেষে অভিযোগ গ্রহণ করে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। ফলে নির্বাচনে অংশ নিতে চাইলে এখন তার সামনে একমাত্র পথ হিসেবে হাইকোর্টে যাওয়ার বিকল্প খোলা থাকল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com