শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি, জাতীয় পর্যায়ে সাফল্যের প্রত্যাশা এমপির ফটিকছড়িতে জাতীয় যুব দিবসে ৮ সংগঠন ও ৫ তরুণকে সম্মাননা ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান সুন্দরপুরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, লাগাবে ৫০০ গাছের চারা নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে বারমাসিয়া নন্দীপাড়ায় গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত ৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির

গ্রাম পুলিশের সমস্যা-সীমাবদ্ধতা শুনলেন ইউএনও ইব্রাহীম, বললেন গণভোটের কথা

দৈনিক ফটিকছড়ি / ৯৩০ ভিউ
আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ফটিকছড়িতে আয়োজিত নির্বাচনী দায়িত্ব সংক্রান্ত অবহিতকরণ সভায় গ্রাম পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা মনোযোগ সহকারে শোনেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। একই সঙ্গে তিনি গণভোটের ধারণা, গুরুত্ব এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বুধবার (২১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় ইউএনও বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয়। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সচেতনতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

সভায় উপস্থিত গ্রাম পুলিশের সদস্যরা তাঁদের দায়িত্ব পালনকালে বিদ্যমান নানা সমস্যা, সীমাবদ্ধতা ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্বকালীন চাপ, লজিস্টিক সহায়তার ঘাটতি এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা বক্তব্য দেন।

গ্রাম পুলিশের বক্তব্য শুনে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম উত্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি নির্বাচনী দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণ বজায় রাখার জন্য গ্রাম পুলিশের সদস্যদের নির্দেশনা দেন।

সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com