শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি

আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম

দৈনিক ফটিকছড়ি / ২৫ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আজিজুল করিম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম তাঁর সভাপতিত্বে বিদ্যালয়টির জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন করেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা ওই চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ অনুসারে এডহক কমিটি গঠন করা হয়েছে।

চিঠি অনুযায়ী, স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত জনাব আজিজুল করিমকে সভাপতি করা হয়েছে।

এ ছাড়া জেলা শিক্ষা অফিসার মনোনীত জনাব শিশির রঞ্জন সাহাকে শিক্ষক প্রতিনিধি সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত জনাব মো. ইব্রাহীমকে অভিভাবক প্রতিনিধি সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকারবলে সদস্য সচিব করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সব ক্ষমতা প্রয়োগ এবং সব দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আজিজুল করিম প্রিয় দৈনিক ফটিকছড়ি-কে বলেন, ‘আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অনেক আগে থেকেই সম্পর্ক। আমার বাবা এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমিও স্কুলের আজীবন দাতা সদস্য। ফলে এই প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা একটি দায়বদ্ধতা রয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তোলা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’

আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আজিজুল করিম অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আল মাদানী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান, কাদেরীয়া মুনিরীয়া আস-ছালেহ ইসলামী একাডেমির সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামা‘আত সুন্দরপুর ইউনিয়ন শাখার সভাপতি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ সুন্দরপুর ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বেও রয়েছেন।

বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ছয় মাস এডহক কমিটি দায়িত্ব পালন করবে।

সিরাত/১৩-৮-২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com