মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের!

ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ

দৈনিক ফটিকছড়ি / ৩৮ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ

সিরাত, নিজস্ব  প্রতিবেদক

নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার আইনজীবীদের অধিকার সংরক্ষণ এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে উত্তর ফটিকছড়ির আইনজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।

সভায় উত্তর ফটিকছড়ির ১৫ জন আইনজীবীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মো. শাহজাহান সিরাজকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এ ছাড়া অ্যাডভোকেট সাইফুদ্দীন আহম্মেদ সিদ্দিকী সোহেল ও অ্যাডভোকেট মো. আইয়ুব আলীকে যুগ্ম আহ্বায়ক এবং মো. কায়সার হামিদ ও মো. আতিক উল্লাহ আরাফাতকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— এম এ কাসেম, এম এ তালপব চৌধুরী, মো. ফরিদ, মো. আরাফাত বিন ইদ্রিস এবং ফয়সাল বিন ফারুকী।

সভায় বক্তারা বলেন, নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। পাশাপাশি উত্তর ফটিকছড়িতে বিচারসেবার মানোন্নয়ন এবং আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com