মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

কাঞ্চননগরে চাইল কেয়ার স্কুলে সংর্বধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক ফটিকছড়ি / ৬৮৭ ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ

দৈনিক ফটিকছড়ি ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউপির চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও সংর্বধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ) সকাল থেকে স্কুল হলেরুমে, বিশিষ্ট ব্যাংকার ও স্কুল সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক জেলা গর্ভনর, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১২ বি-এ বাংলাদেশ এর শাহ আলম বাবুল।

এসময় সংর্বধিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ আলম বাবুল, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর সাবেক সভাপতি এম সোহেল খান, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরী উপস্থিত ছিলেন।

স্কুল পরিচালনা পরিষদের সদস্য মাহবুবুল আলম ও শফিউল আজমের যৌথ পরিচালনায়, এতে আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন নগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল তৌহিদুল আলম, স্কুল ডিরেক্টর মোহাম্মদ উমাম উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন, হেফাজতুর রহমান, মোহাম্মদ সেলিম উদ্দিন, জাকির হোসেনসহ স্কুল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসময় আগত, সাবেক মেধাবী শিক্ষার্থী ও গোল্ডেন এ+ প্রাপ্ত শাহাদাত হোসেন হৃদয়, সর্বোচ্চ ক্লাস উপস্থিত, ক্লাস কেপ্টেন, সচেতন অভিভাবক নির্বাচিত করে অভিভাবকদের মাঝেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা শেষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পারিচালনা করেন মাওলানা তৌহিদুল আলম সেলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com