মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সবাইকে নিয়ে উন্নয়নের পথে ফটিকছড়ি গড়তে চান সরোয়ার আলমগীর দেশের নানা প্রান্ত থেকে কেন নানুপুর ওবাইদিয়ায় ছুটে আসেন ইতিকাফকারীরা? চা বাগান ও গ্যাস সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চান সরওয়ার আলমগীর চলে গেলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবুল বশর হাটহাজারীতে তেল মজুদ রাখার দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা তারাবির সুরে জেগে উঠল ফটিকছড়ি, শুরু রহমতের মাস ফটিকছড়িতে তৃণমূলে ভোট বাড়লেও সমন্বয়হীনতায় ডুবেছে দাঁড়িপাল্লা ১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে অনিবন্ধিত ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে ৫ লাখ টাকা জরিমানা

দৈনিক ফটিকছড়ি / ৫৩৮ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ

প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়িতে ওষুধের দোকানগুলোতে অনিবন্ধিত নামে-বেনামে বিভিন্ন দেশি-বিদেশী ওষুধ ও শিশুখাদ্য ও শিশুদের ভিটামিন দেদারসে বিক্রি করে আসছিলেন ফার্মেসি মালিকরা। দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এসব ওষুধ বিক্রি করে আসলেও ফার্মেসি মালিকদের দাবী, এসব অনুমোদনহীন ওষুধ, ভিটামিন ও বিভিন্ন প্রসাধনী চিকিৎসকরা প্রেসক্রিপশনে লিখছেন বলেই তারা তা বিক্রি করছেন।

ভিত্তিতে রবিবার(১৫ ডিসেম্বর) পুরোদিন ব্যাপী উপজেলার নাজিরহাট পৌরসভা ও বিবিরহাট বাজারে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর দোকানগুলোতে যৌথ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন। ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে উপজেলার নাজিরহাট বাজারের ফারুক মেডিকেল হলকে ১ লক্ষ টাকা ও জনকল্যাণ ফার্মেসিকে ২ লক্ষ টাকা, বিবিরহাট বাজারের জনসেবা ফার্মেসীকে ১ লক্ষ টাকা, করিম ড্রাগ হাউসের মালিককে ১ লক্ষ টাকাসহ সর্বমোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় এসব ফার্মেসীতে থাকা প্রায় ৪ লাখ চুয়াত্তর হাজার টাকার অনুমোদনহীন ও মেয়াদউত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘ওষুধ প্রশাসনের সহযোগিতায় উপজেলার নাজিরহাট ও বিবিরহাট বাজারের ৪ টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় অনিবন্ধিত ও মেয়াদউত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com