মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

ঈদ সামনে রেখে সিএনজি ভাড়া মনিটরিং, মোবাইল কোর্টের হুঁশিয়ারি ইউএনও’র

দৈনিক ফটিকছড়ি / ৬২৬ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঈদ সামনে রেখে ফটিকছড়িরর বিবিরহাট ও ঝংকার মোড়ে সিএনজি অটোরিকশার ভাড়া মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী।

শুক্রবার রাতে পরিচালিত মনিটরিং অভিযানে দেখা যায়, চালকরা প্রচলিত রেইট অনুযায়ী ভাড়া আদায় করছেন। এ সময় শ্রমিক ও চালকদের সতর্ক করে ইউএনও বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রাত ১২টা ৩০ মিনিটেও যাত্রীরা নিশ্চিত করেছেন যে, নির্ধারিত ভাড়াতেই তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, সাধারণত ঈদের সময় সিএনজি চালকরা দ্বিগুণ-তিনগুণ ভাড়া চান। কিন্তু এবার প্রশাসনের তৎপরতায় আমরা নির্ধারিত ভাড়াতেই গন্তব্যে যেতে পারছি।

ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, রাত হলেও আজ অতিরিক্ত ভাড়া নেয়নি চালকরা। প্রতিবার যদি এমন মনিটরিং হতো, তাহলে সাধারণ মানুষ হয়রানির শিকার হতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com