মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

খেলাধুলা শুধু মানসিক শান্তি নয়, শরীরকে সুস্থ রাখে: মাসুদুর রহমান 

দৈনিক ফটিকছড়ি / ৫৭৬ ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি

লিম ফাউন্ডেশনে বাংলাদেশর চেয়ারম্যান মাসুদুর রহমান  বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করতে গেলে মাঠের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে।

যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন খেলাধুলা শুধু মানসিক শান্তি নয় শরীরকে সুস্থ রাখতে এবং খেলাধুলার কোন বিকল্প নেই। উত্তর ধুরুং গুড উইল সোসাইটিকে খেলাধুলার জন্য যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গুড উইল সোসাইটি কৃতিক আয়োজিত ডেনাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসবকথা বলেন।

মাষ্টার ফরিদুল আলম চৌধুরী সভাপতিত্বে উদ্ভোদক ছিলেন  জাহাঙ্গীর আলম চৌধুরী,

সেক্রেটারি লোকমান হাকিম ও সজীব যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন মাষ্টার তৌহিদুল আলম,  মাষ্টার শহিদুল আলম, ওসমান গনী,   মাষ্টার রাশেদুল আলম, আব্দুল মাবুদ, ক্লাব সভাপতি আবু তালেব, তারেকুল ইসলাম, টুর্নামেন্ট আহবায়ক ফিরোজ, জাফর ও শাহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com