শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

দুধের পুষ্টিগুণ জানাতে ও পরিবেশ সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ

দৈনিক ফটিকছড়ি / ৮৯৮ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ণ

দৈ.ফ ডেস্ক:

ফটিকছড়িতে দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ এবং পরিবেশ সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্য এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন এবং সুস্বাস্থ্য গঠনে এসব খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে তাঁর উপস্থিতিতে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাধিকার প্রয়োগ, নাগরিক দায়িত্ব পালন এবং সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, সুস্বাস্থ্য, পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ব পালনের সমন্বয়ের মাধ্যমেই একটি সচেতন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com