মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মৃত্যুফাঁদে পরিণত ইটভাটার গর্ত, দুই শিশুর মৃত্যুর দায় এড়াবে কে চুরির অভিযোগে গ্রাম্য সালিশে দুই সহোদরকে গণপিটুনি:  একজনের মৃত্যু, অন্যজন হাসপাতালে  জ্বর-কাশিতে কাবু নুরুল আমিন, ফেসবুকে জানালেন অসুস্থতার কথা বাবা ভান্ডারীর ওরশ: নিরাপত্তা নিশ্চিতে ফটিকছড়িতে প্রস্তুতি সভা হাইদচকিয়া গ্রামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কুরআন বিতরণ সবাইকে নিয়ে উন্নয়নের পথে ফটিকছড়ি গড়তে চান সরোয়ার আলমগীর দেশের নানা প্রান্ত থেকে কেন নানুপুর ওবাইদিয়ায় ছুটে আসেন ইতিকাফকারীরা? চা বাগান ও গ্যাস সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চান সরওয়ার আলমগীর চলে গেলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবুল বশর হাটহাজারীতে তেল মজুদ রাখার দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু

দৈনিক ফটিকছড়ি / ২৭৮ ভিউ
আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ধানেষ শীষের প্রার্থী সরওয়ার আলমগীনের এক নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার বিএনপির আয়োজনে জনসভায় সভাপত্বি করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার গঠনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য একটি নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার দরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাহলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। সে কারণেই ১২ তারিখের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন- ফজরের নামাজ নয় তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে যেতে হবে। গত ১৭–১৮ বছরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি— ঘুম খুন হয়েছে, মৃত্যু বরণ করেছে, বারবার কারাগারে গিয়েছি—১২ তারিখ সেই ত্যাগের পূর্ণ জবাব দিতে হবে।

জয়ের বিষয়ে তিনি বলেন, ১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে।

তার ভাষায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়, সহনশীল রাজনীতি চায়, পরস্পরের প্রতি সম্মানবোধের রাজনীতি চায়। মানুষ জীবনযাত্রার মান উন্নত করতে চায়, কর্মসংস্থান চায়, শিক্ষিত ও মেধাবী জাতি গড়ে তুলতে চায়। বাংলাদেশের মানুষ তার স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ দেখতে চায়।

তিনি বলেন, কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ নেই, এটাই এ দেশের মানুষের আকাঙ্ক্ষা।

বাংলাদেশের কঠিন সময়ের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, বারবার সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষ একটি দলের ওপর আস্থা রেখেছে, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ফটিকছড়ি এলাকার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ফটিকছড়ির যে সম্ভাবনা রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে। ইনশাল্লাহ, আমরা এই এলাকার সব সম্ভাবনাকে কাজে লাগাবো, যাতে ফটিকছড়ির মানুষ সরাসরি লাভবান হয়।

তিনি আরও বলেন, যে অঞ্চলে উন্নয়ন সম্ভব নয় বলে ধরা হয়, সেই অঞ্চলকেই কাজে লাগিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।

শেষে তিনি বলেন, ১২ তারিখ রাতে আপনাদের কাছ থেকে যে খবরটি শুনতে চাই, তা শুধু জয় নয়—বিশাল ব্যবধানে জয়। এটি কোনো দলের জয়ের বার্তা নয়, এটি হলো বাংলাদেশের মানুষ আসলে কী চায়, তার স্পষ্ট প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com