বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান

তারাবির সুরে জেগে উঠল ফটিকছড়ি, শুরু রহমতের মাস

দৈনিক ফটিকছড়ি / ৮৯৮ ভিউ
আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ার পর তারাবির সুরেলা তিলাওয়াতে জেগে উঠেছে ফটিকছড়ি। বুধবার রাতে উপজেলার বিভিন্ন মসজিদে ইশার নামাজের পর খতমে তারাবি আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস।

উপজেলার বিবিরহাট বাজার কেন্দ্রীয় মসজিদ, পেলা কাজী মসজিদ এবং বাবুনগর মাদ্রাসা মসজিদ-এ ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। নামাজ শুরুর আগেই অনেকেই কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতে সময় কাটান। জায়গা সংকুলান না হওয়ায় অনেকে মসজিদের বারান্দা ও আঙিনায় কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন।

বিবিরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল কাদের বলেন, “রমজানের প্রথম তারাবি আমাদের হৃদয়ে অন্যরকম প্রশান্তি এনে দেয়। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে রোজা পালনের তৌফিক দেন।”

পেলা এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস জানান, “সারা বছর কাজের ব্যস্ততা থাকলেও রমজানে ইবাদতের পরিবেশ আলাদা অনুভূতি দেয়।”

বাবুনগর মাদ্রাসা সংলগ্ন এলাকার শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ বলেন, “পরিবারের সঙ্গে তারাবি আদায় করতে এসে ভালো লাগছে। রমজান আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।”

ইমাম ও খতিবরা বয়ানে সংযম, সহমর্মিতা ও মানবিক গুণাবলি চর্চার আহ্বান জানান। তারা বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ।

তারাবির সুরে মুখর ফটিকছড়িতে নেমে এসেছে এক প্রশান্ত ধর্মীয় আবহ। মুসল্লিরা আশা করছেন, পবিত্র এই মাস সবার জীবনে রহমত ও কল্যাণ বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com