রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ

ফটিকছড়ি সরকারী কর্মচারী কল্যাণ সমিতির ইফতার মাহফিল

দৈনিক ফটিকছড়ি / ৩৬৫ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২:০২ অপরাহ্ণ

ফটিকছড়িতে সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শফিকুন নুর মওলা গণমিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। উপজেলা সরকারী কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আবু নাসির মো. একরামুদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ, ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ প্রমুখ।

 

এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাসের, উপজেলা সমবায় অফিসার শহিদুল ইসলাম ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা তানবীর আহমেদ সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সফিউল্লাহ্, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী নূর মিয়াজী, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ, বিবিবহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সাইয়েদ মুহাম্মদ ইলিয়াছ, সহ-সভাপতি নাজমুল তারেক, শিক্ষক নেতা জেএম তৌহিদ, রেজাউল করিম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ, মোঃ শফিউল আলম, মোঃ নুরুল হক, নুরুল করিম, মোঃ মুছা, নাজমুল হোসেন, মোঃ সাইফুদ্দিন, মোঃ শাহজাহান ভূঁইয়া, ফরমান হোসেন, নিজাম উদ্দিন, মো.পারভেজ, ইমরান হোসেন প্রমুখ।

 

মাহফিলে বিভিন্ন রাজনীতি দলের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com