শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

বিএনপির কেউ যদি চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা করা হবে: সরওয়ার আলমগীর

দৈনিক ফটিকছড়ি / ৭০০ ভিউ
আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি 

ফটিকছড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী যদি চাঁদাবাজিতে জড়িত থাকে তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর।

পাইন্দং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সরওয়ার আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও দল শ্রমিক দলের যদি কেউ চাঁদাবাজিতে জড়িত থাকতে পারবেনা। আওয়ামী লীগের মতো বিএনপি এক কাতারে যাবেনা। আওয়ামী লীগ নেতারা জায়গা দখল, দোকান দখল, মামলা ভাংচুর চালিয়ে স্বৈরাচারী হয়েছে। বিএনপি নেতারা তা করবে না। কেউ করলে তাদের নামের তালিকা আমাকে দিবেন। আমি তাদের বিরুদ্ধে মামলা করব, আইনের হাতে তুুলে দেব৷ এই সাথে আমি আমার নেতাকর্মীকেও সেই কাজ করতে বলব।

ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু আজম তালুকদারে সভাপতিত্বে শান্তি, সম্প্রীতি ও গণ সংবর্ধনায় জেলা বিএনপি নেতা আলমগীর আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশ দেশকে হিন্দুস্তান বানাতে চেয়েছিল। ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে ভারতে নিক্ষেপ করেছে।

জিয়াদ মাহমুদ চৌধুরী ও নাজিমুল হক লিটনের যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. মোবারক হোসেন কাঞ্চন, মো. এমরান হোসেন, মনছুর আলম চৌধুরী, নাজিমউদ্দীন বাচ্চু, মুশিউর রহমান মশু, বজল আহমদ, আবুল কালাম, ছাপা মেম্বার, দৌলত মিয়া, হাফেজ জয়নাল ভান্ডারী, সাইফু উদ্দীন, যুবদল নেতা মোজাহারুল ইসলাম লাভলু, ছাত্রদল নেতা মহিন উদ্দীন মেসীসহ অনেকে উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com