সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী

নাজিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক ফটিকছড়ি / ৫৮৭ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ন

ফটিকছড়ি প্রতিনিধি

স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” এই প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নাজিহাট পৌরসভার আয়োজনে দিবসটি উপলক্ষে পৌরসভার হলরুমে  এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বলেন স্বাস্থ্যই সকল সুখের মূল। হাত ধোয়া ছাড়া যে কোন খাবার গ্রহন করলে এটা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন মধ্যমিক শিক্ষা অফিসার ড.সেলিম রেজা, জনস্বার্থ প্রকৌশলী প্রণবেশ মহাজন, পৌর প্রকৌশলী রাজিব বডুয়া, সচিব নুরুল আবছার সহ এলাকা সর্বসাধারণ।

উল্লেখ,বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধ করতে একটি প্রচারণামূলক দিবস। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়ে থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com