মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

মানবিক উত্তর ফটিকছড়ির সেলাই মেশিন বিতরণ

দৈনিক ফটিকছড়ি / ৪৯৭ ভিউ
আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক সেবামূলক সংগঠন মানবিক উত্তর ফটিকছড়ি’র উদ্যোগে ২৫ জন দরিদ্র ও অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকালে উপজেলার শান্তির হাট মিসকাতুন্নবী দাখিল মাদ্রাসার হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী এবং উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

সংগঠনের উপদেষ্টা মাওলানা মুহিউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং মানবিক উত্তর ফটিকছড়ির সমন্বয়ক এম ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, মাস্টার আবদুল বারেক, মাওলানা জহুরুল হক, মাওলানা জাহাঙ্গীর আলম, জিয়াউল হক, মাওলানা এম এ হালিম, বিএনপি নেতা আহমদ ছাফা মেম্বার, ইলিয়াস মেম্বার, মাস্টার জাহাঙ্গীর আলম, এম এ মান্নান, ব্যাংকার হারুন রশিদ, ডা. শফিউল আলম, মাওলানা গোলাম কিবরিয়া, ছাত্রনেতা শহিদুল কায়সার সুমন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন— মামুনুর রশিদ, জাফর ইমাম, শফিউল আলম, ইকবাল হোসেন, শাওন মাহমুদ, ইমরান খান ফরহাদ, তানজিমুল ইসলাম, মো. রাকিব, কুতুব উদ্দিন, আরাফাত সাকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com