মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সবাইকে নিয়ে উন্নয়নের পথে ফটিকছড়ি গড়তে চান সরোয়ার আলমগীর দেশের নানা প্রান্ত থেকে কেন নানুপুর ওবাইদিয়ায় ছুটে আসেন ইতিকাফকারীরা? চা বাগান ও গ্যাস সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চান সরওয়ার আলমগীর চলে গেলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবুল বশর হাটহাজারীতে তেল মজুদ রাখার দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা তারাবির সুরে জেগে উঠল ফটিকছড়ি, শুরু রহমতের মাস ফটিকছড়িতে তৃণমূলে ভোট বাড়লেও সমন্বয়হীনতায় ডুবেছে দাঁড়িপাল্লা ১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে প্রয়াত নেতাদের স্মরণে জামায়াতের আলোচনা  সভা ও দোয়া মাহফিল

দৈনিক ফটিকছড়ি / ২৭০ ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৫১ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রয়াত নেতাদের স্মরণে থানা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

 

শনিবার (১২ জুলাই) বিকেলে ফটিকছড়ি থানা কার্যালয়ে জামায়াতের রুকন প্রয়াত জি.এম. ইলিয়াস, দিদারুল আলম হেলাল এবং মফিজুর রহমানের র রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জাব্বার। থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু সভাপতিত্বে ও ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসীমউদ্দীন আজাদ, থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গনিসহ থানা জামায়াতের শুরা সদস্যসহ অন্যান্য দায়িত্বশীলগণ।

 

বক্তারা, প্রয়াত নেতাদের ইসলামী আন্দোলনে অবদান, তাঁদের ত্যাগ-তিতিক্ষা ও নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com