বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়িতে গণপিটুনিতে আহত কিশোরদের পাশে উপজেলা প্রশাসন

দৈনিক ফটিকছড়ি / ৫০৬ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই কিশোরকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় প্রশাসনের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত কিশোর মো. মানিক (১৬) ও মো. ফারহান তানভীর রাহাতের (১৭) স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে নগদ অর্থ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজাম্মেল হক চৌধুরী জানান, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে আহত কিশোরদের চিকিৎসা নিশ্চিত করেছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য আহতদের যত্ন নেওয়া এবং এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা। আহতদের চিকিৎসার স্বার্থে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ঘটনায় রিহান উদ্দিন মাহিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। পরে নিহতের মা খদিজা আকতার ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তিনজনকে আটক করেছে আদালতে প্রেরণ করেছে এবং বাকি আসামীদের ধরতে কাজ করছে।

আহত কিশোরদের পরিবার জানান, উপজেলা প্রশাসনের সহায়তা ও চিকিৎসা তাদের সন্তানের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com